মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন? এখানে বাংলাদেশি আবেদনকারীদের জন্য মালয়েশিয়া ভিসা সংক্রান্ত সব আপডেট একসাথে পাবেন — দূতাবাস ও ভিসা সেন্টারের নোটিশ, নিয়মের পরিবর্তন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং টাইমের খবর। নতুন খবর এলেই এই পেজ আপডেট হয়।
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত কেন্দ্রে শুরু হতে যাচ্ছে; এর আগের কোনো মেডিকেল টেস্ট গ্রহণ করা হবে না বলে স্পষ্ট করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে; অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন ও অনুমোদিত সেন্টার থেকে বায়োমেট্রিক মেডিকেল সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটি।
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়ায় ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্ম, যা কর্মী ও ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।