Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কঠোর নির্দেশনা

India · 17-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসা সংক্রান্ত নতুন এবং কঠোর নির্দেশনা জারি করেছে।

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন এবং কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) প্রকাশিত এই নতুন নিয়মে ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রধান কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্দেশনায় বলা হয়, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। এতে আরও বলা হয়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না। মেডিকেল ভিসা সংক্রান্ত নির্দেশনায় আইভ্যাক জানায়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের ক্ষেত্রে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে। এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

আরও ভিসা নিউজ

India ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন