Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সামান্যতম সন্দেহেই বাতিল হতে পারে মার্কিন ভিসা: দূতাবাসের সতর্কবার্তা

USA · 09-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ দেখা দিলে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান হতে পারে বলে নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা আবেদনের নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের অফিশিয়াল পেজে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য সঠিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হলে বা কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সন্দেহ সৃষ্টি হলে সেই আবেদন সরাসরি বাতিল করা হতে পারে।

বার্তায় উল্লেখ করা হয়, আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার শর্তাবলি যথাযথভাবে মেনে চলবেন কি না এবং ভ্রমণ শেষে ফিরে আসবেন কি না—এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণকারী কনস্যুলার কর্মকর্তা সম্পূর্ণ নিশ্চিত বা আশ্বস্ত না হলে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করার পূর্ণ এখতিয়ার রয়েছে। দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, ভিসার বৈধ ব্যবহার এবং ভ্রমণের যৌক্তিক উদ্দেশ্য উপস্থাপনের সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই সাক্ষাৎকারে সঠিক ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ · Tourist & Visit Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন