Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

যুক্তরাষ্ট্রে চিকিৎসার খরচে সরকারি সহায়তা নিলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস

USA · 07-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

যুক্তরাষ্ট্রে ভ্রমণকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি আর্থিক সুবিধা বা অনুদান নিলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হতে পারেন বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রে ভ্রমণকালীন ভিসা ও এর শর্তাবলি যথাযথভাবে অনুসরণের বিষয়ে নতুন কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের অফিশিয়াল পেজে প্রকাশিত বিশেষ বার্তায় জানানো হয়েছে, দেশটিতে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক যদি চিকিৎসার খরচ মেটানোর উদ্দেশ্যে মার্কিন সরকারের কোনো আর্থিক সহায়তা বা স্বাস্থ্য অনুদান (পাবলিক বেনিফিট) গ্রহণ করেন, তবে তা ভিসার শর্তের সরাসরি অপব্যবহার ও লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

দূতাবাস স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে, ভিসার শর্তের এমন অপব্যবহার করলে কিংবা সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য স্থায়ীভাবে অযোগ্য (Inadmissible) ঘোষিত হতে পারেন। ভ্রমণের প্রতিটি শর্ত যথাযথভাবে মেনে চলার সম্পূর্ণ দায় ভিসাধারীর নিজের। তাই দেশটিতে গমনের আগে পর্যাপ্ত আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা ও নিজস্ব চিকিৎসার সংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ · Tourist & Visit Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন