Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম: আবেদন আইইএলটিএস ছাড়াই

USA · 21-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

হার্ভার্ড বিজনেস স্কুলের উদ্যোগে আয়োজিত 'দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম' সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। ১৮-২৯ বছর বয়সী শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই এতে আবেদন করতে পারবেন।

হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের উদ্যোগে প্রতিষ্ঠিত 'দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম' বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত ও মেধাবী তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করছে। ৮ সপ্তাহের এই প্রোগ্রামটি সম্পূর্ণ অর্থায়িত এবং এতে অংশগ্রহণের জন্য কোনো আইইএলটিএস স্কোরের প্রয়োজন নেই।

যোগ্যতা:

  • ১৮ থেকে ২৯ বছর বয়সী স্নাতক বা স্নাতকোত্তর পড়ুয়া কিংবা ডিগ্রিধারী শিক্ষার্থী।
  • পরিবারে প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী।
  • আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী হতে হবে।
  • উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি জ্ঞান থাকতে হবে।

সুবিধাসমূহ:

  • হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ।
  • বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স।
  • আইডিয়া বাস্তবায়নের জন্য অর্থায়ন এবং আর্থিক অনুদান।
  • আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ।

আবেদনের শেষ সময়: আগামী ১০ জুলাই ২০২৬।

বাংলাদেশের যোগ্য শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে তাদের নেতৃত্বের দক্ষতা ও বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিতে পারেন।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন