Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

অস্ট্রেলিয়ায় একের পর এক স্টুডেন্ট ভিসা নেওয়ায় চরম কড়াকড়ি, কার্যকর হলো নতুন নিয়ম

Australia · 02-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

অস্ট্রেলিয়ায় অবস্থান করে নতুন স্টুডেন্ট ভিসার আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন এবং পরিবার নেওয়ার ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করে ২ অক্টোবর থেকে নতুন আইন কার্যকর করেছে দেশটির সরকার।

অস্ট্রেলিয়ায় অবস্থান করে একের পর এক স্টুডেন্ট ভিসা নেওয়ার সুযোগ এবার আরও সীমিত করল দেশটির সরকার। ২ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় থাকা স্টুডেন্ট ভিসাধারীদের নতুন ভিসার আবেদন করতে হলে পড়াশোনার ধারাবাহিকতা (যেমন: এক কোর্স শেষে উচ্চতর কোর্সে ভর্তি) প্রমাণ করতে হবে। তা না পারলে তাদের অস্ট্রেলিয়া ছেড়ে নিজ দেশ বা বিদেশ থেকে আবেদন করতে হবে। বিদেশ থেকে আবেদনের ক্ষেত্রে ভিসা মঞ্জুর হওয়া পর্যন্ত কোনো ব্রিজিং ভিসাও দেওয়া হবে না।

শুধু স্টুডেন্ট ভিসাধারীরাই নন, ওয়ার্কিং হলিডে, ট্রেনিং ও স্কিলস ইন ডিমান্ডসহ অন্যান্য অস্থায়ী ভিসাধারীরাও এখন অস্ট্রেলিয়ায় থেকে নতুন করে স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মও অনেক কঠোর করা হয়েছে। এখন থেকে মূল কোর্সে অন্তত ১২ মাস পূর্ণ হওয়ার আগে কোনো শিক্ষার্থী চাইলেই অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাবেন না, যা আগে মাত্র ছয় মাস ছিল।

পরিবার বা ডিপেনডেন্ট নেওয়ার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। অধিকাংশ শিক্ষার্থী এখন চাইলেই পরবর্তী সময়ে স্বামী-স্ত্রী বা সন্তানকে নিজের ভিসার সঙ্গে যুক্ত করতে পারবেন না; তাদের মূল আবেদনের সময়ই অন্তর্ভুক্ত করতে হবে। তবে পিএইচডি শিক্ষার্থী, বিশেষ পরিস্থিতিতে আটকে পড়া বা বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। এক ভিসা থেকে অন্য ভিসায় গিয়ে শর্টকাটে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় থাকার প্রবণতা কমাতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আরও ভিসা নিউজ

Australia ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন