অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার স্কলারশিপ-২০২৬
Australia · 20-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী মাস্টার্স (রিসার্চ) ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এতে টিউশন ফি মওকুফসহ বার্ষিক প্রায় ৪৪,৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতার সুবিধা রয়েছে।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় 'হিউম্যান রাইটস স্কলারশিপ-২০২৬'-এর জন্য আবেদন আহ্বান করেছে। এটি মূলত মানবাধিকার বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বৃদ্ধির একটি উদ্যোগ।
গবেষণার ক্ষেত্রসমূহ:
আইন, নীতি, সামাজিক ন্যায়বিচার, আদিবাসীদের অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, উন্নয়ন ও মানবিক অধ্যয়ন।
স্কলারশিপের সুবিধাসমূহ:
- টিউশন ফি: পুরো টিউশন ফি মওকুফ।
- ভাতা: বছরে প্রায় ৪৪,৫০০ অস্ট্রেলিয়ান ডলার।
- মেয়াদ: মাস্টার্সের জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডির জন্য ৩.৫ থেকে ৪ বছর।
- অতিরিক্ত সুবিধা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা (OSHC), স্থানান্তর ভাতা (৩,০০০ ডলার পর্যন্ত) এবং অসুস্থতা ও মাতৃত্বজনিত ছুটির ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা:
- আগ্রহী প্রার্থীদের মানবাধিকার বিষয়ে পূর্ববর্তী স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা বা গবেষণার প্রভাব সম্পর্কে বিস্তারিত বিবৃতি জমা দিতে হবে।
- সংশ্লিষ্ট রিসার্চ প্রোগ্রামে ভর্তি হতে হবে। একই স্তরের পূর্ববর্তী কোনো গবেষণা ডিগ্রি থাকা চলবে না।
এই বৃত্তিটি মানবাধিকার রক্ষায় অবদান রাখতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ।