বাংলাদেশিদের হার্ভার্ডে স্কলারশিপ নিয়ে এমবিএ করার সুযোগ
USA · 21-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
হার্ভার্ড বিজনেস স্কুলে এমবিএ প্রোগ্রামের জন্য বোস্তানি ফাউন্ডেশন বৃত্তির ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি-র ৭৫ শতাংশ মওকুফ, ভ্রমণ খরচ ও দুই মাসের ইন্টার্নশিপ সুবিধা পাওয়া যাবে।
হার্ভার্ড বিজনেস স্কুলের এমবিএ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীরা 'বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি'-এর জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তিটি দুই বছরের কোর্সের জন্য দেওয়া হয়।
বৃত্তির সুবিধাসমূহ:
- ৭৫ শতাংশ টিউশন ফি মওকুফ।
- যাতায়াত বা ভ্রমণ খরচ প্রদান।
- বোস্তানি ফাউন্ডেশনের অধীনে দুই মাসের ইন্টার্নশিপ সুবিধা।
আবেদনের প্রক্রিয়া ও শর্তাবলি:
- হার্ভার্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির অফার পাওয়ার পর স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
- প্রার্থীদের ছবিসহ সিভি, জিএমএটি (GMAT) স্কোর এবং পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপত্র admissions@boustany-foundation.org ঠিকানায় পাঠাতে হবে।
- ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃতদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
দ্রষ্টব্য: এই বৃত্তিটি মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ, যা হার্ভার্ডের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ অনেকাংশে কমিয়ে দেয়।