Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

যুক্তরাষ্ট্রের আদালতে ভিসা স্থগিতাদেশ বাতিল: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসনপ্রত্যাশীদের স্বস্তি

USA · 23-08-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন মার্কিন ফেডারেল আদালত।

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসাপ্রত্যাশীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান বন্ধে ট্রাম্প প্রশাসনের জারি করা বিতর্কিত নীতি বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এক ঐতিহাসিক রায়ে জানান, গত জানুয়ারিতে ঘোষিত এই নীতিটি সম্পূর্ণভাবে বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। রায়ে উল্লেখ করা হয়, আবেদনকারীদের জাতীয়তার ওপর ভিত্তি করে এভাবে ঢালাওভাবে অভিবাসী ভিসা স্থগিত করার ক্ষমতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নেই এবং এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী তাঁর আইনগত এখতিয়ার অতিক্রম করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, দূতাবাসে কনস্যুলার কর্মকর্তারাই আবেদনপত্র যাচাই-বাছাই করে ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফলে প্রশাসনিক নির্দেশে এমন সামগ্রিক নিষেধাজ্ঞা বিদ্যমান আইনি কাঠামোর চরম লঙ্ঘন বলে আদালত মন্তব্য করেন। এই আদেশের ফলে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজার হাজার ভিসাপ্রত্যাশীর।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ · Immigration / PR নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন