Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা বাতিলের সতর্কতা: যে ভুলগুলো এড়িয়ে চলবেন শিক্ষার্থীরা

USA · 23-08-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হওয়া এড়াতে নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং ভিসার শর্তগুলো কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো বাংলাদেশি ও অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে স্টুডেন্ট ভিসায় অবস্থানকালে কোন কোন ভুলে ভিসা বাতিল হয়ে যেতে পারে, সে বিষয়ে সবাইকে আগেভাগেই সচেতন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে গিয়ে যদি কোনো শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকেন, কিংবা বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের কোর্স বা শিক্ষা কার্যক্রম পরিবর্তন করেন, তবে তার ভিসা বাতিল হয়ে যেতে পারে। এর চেয়েও বড় শঙ্কার বিষয় হলো, এ ধরনের নিয়ম লঙ্ঘনের কারণে ওই শিক্ষার্থী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।

দূতাবাস থেকে শিক্ষার্থীদের তাদের ভিসার সকল শর্ত অক্ষরে অক্ষরে পালনের তাগিদ দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা বা দেশে ফিরে আসার মতো ঝুঁকি এড়াতে দেশটিতে বৈধভাবে নিজের 'স্টুডেন্ট স্ট্যাটাস' ধরে রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষা কার্যক্রমে কোনো রকম বিরতি বা পরিবর্তন আনার প্রয়োজন হলে তা দ্রুত নিজ দায়িত্বে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানোর পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাস।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন