Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

বিশ্বজুড়ে সব ধরনের মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত

USA · 27-08-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এবং দূতাবাসগুলোতে নতুন বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরুর কারণ দেখিয়ে বিশ্বব্যাপী সব ধরনের মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক বিশ্বব্যাপী ভিসাপ্রার্থীদের জন্য একটি হতাশাজনক খবর সামনে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি আরোপ করেছেন। দেশজুড়ে চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যেই এবার সাময়িকভাবে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলোতে একটি বিশেষ বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মূলত এই প্রশিক্ষণ কর্মসূচির সাথে সমন্বয় করার জন্যই আপাতত ভিসা সেবার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলোর সময়সূচিতে পরিবর্তন বা স্থগিতাদেশ আনা হয়েছে। নতুন এই নির্দেশনার ফলে বিশ্বজুড়ে নতুন করে মার্কিন ভিসা পেতে ইচ্ছুক আবেদনকারীরা সাময়িক অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন