Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

যুক্তরাষ্ট্রে ওভারস্টে করলে আজীবনের নিষেধাজ্ঞা: কড়া সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

USA · 26-09-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

ভিসার অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বা ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বা বসবাসকারী বিদেশিদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ভিসায় উল্লিখিত নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি দিন দেশটিতে অবস্থান করলে (ওভারস্টে) মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজীবনের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে যে, পাসপোর্টে মার্কিন ভিসা থাকা মানেই দেশটিতে প্রবেশের চূড়ান্ত নিশ্চয়তা নয়। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পোর্ট অব এন্ট্রিতে (প্রবেশদ্বার) দায়িত্বরত ইমিগ্রেশন বা কাস্টমস কর্মকর্তাই মূলত নির্ধারণ করে থাকেন একজন দর্শনার্থী ঠিক কতদিন সেখানে অবস্থান করতে পারবেন এবং তার ওপর কী ধরনের শর্ত প্রযোজ্য হবে।

দূতাবাস আরও সতর্ক করেছে যে, নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি দিন থাকা ছাড়াও যদি কেউ নিজ ভিসার ক্যাটাগরি বহির্ভূত কোনো অননুমোদিত কর্মকাণ্ডে যুক্ত হন (যেমন পর্যটক ভিসায় গিয়ে চাকরি করা), তবে তার বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা বা আজীবনের নিষেধাজ্ঞা এড়াতে ভ্রমণকারীদের নিজ দায়িত্বেই ভিসার সব শর্ত ও সময়সীমা শতভাগ মেনে চলার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।

আরও ভিসা নিউজ

USA ভিসার সব নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন