কানাডা ভিসা আবেদন কেন্দ্রে নতুন সার্ভিস চার্জ কার্যকর: ভিএফএস গ্লোবালের বিজ্ঞপ্তি
Canada · 01-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
বাংলাদেশে কানাডার ভিসা আবেদনকারীদের জন্য ১ নভেম্বর ২০২৬ থেকে নতুন ও সংশোধিত সার্ভিস চার্জ কার্যকর করেছে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
বাংলাদেশ থেকে কানাডার ভিসা প্রত্যাশীদের জন্য প্রশাসনিক ও বায়োমেট্রিক সেবায় ফি হালনাগাদ করেছে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল (VFS Global)। নতুন এই সংশোধিত সার্ভিস চার্জ ১ নভেম্বর ২০২৬ থেকে ঢাকা ও চট্টগ্রামের কানাডা ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (VAC) আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগের (IRCC) সঙ্গে সমন্বয় করে এই সেবা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আওতায় বায়োমেট্রিক জমা, পাসপোর্ট হ্যান্ডলিং, ওয়ান-ওয়ে কুরিয়ার এবং এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত ঐচ্ছিক সেবার ফিতে পরিবর্তন এসেছে। ১ নভেম্বর থেকে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট জমা দিচ্ছেন, তাদের এই সংশোধিত ফি তালিকা অনুযায়ী চার্জ পরিশোধ করতে হবে।