Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসায় দক্ষ কর্মী ও শিক্ষার্থী প্রেরণ: বোয়েসেলের নতুন উদ্যোগ

South Korea · 10-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থী পাঠানোর সুযোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বোয়েসেল ও কেবিটিআই-এর মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় দক্ষ জনশক্তি ও শিক্ষার্থী প্রেরণের নতুন সম্ভাবনা তৈরি করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার বোয়েসেল কার্যালয়ে কোরিয়া বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (কেবিটিআই) সিইও পল লি-এর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিশেষ চাহিদাসম্পন্ন 'ই-৭' (E-7) ভিসার আওতায় কারিগরি ও পেশাগতভাবে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পারস্পরিক সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। বোয়েসেল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি তত্ত্বাবধানে এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

আরও ভিসা নিউজ

South Korea ভিসার সব নিউজ · Work Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন