Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

সৌদি আরবে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ

Saudi Arabia · 18-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

সৌদি আরবের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনা খরচে অধ্যয়নের স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা Study in Saudi প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সৌদি আরব ইসলামি ও আরবি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও সাধারণ শিক্ষাতেও বিশ্বের অন্যতম উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে উঠছে। সৌদি আরবের সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারেন। বাংলাদেশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল আবেদন শুরু হয়েছে। https://studyinsaudi.moe.gov.sa/ ওয়েবসাইটের Study in Saudi platform–এর মাধ্যমে আগ্রহীরা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময় সীমায় ভিন্নতা রয়েছে।

আরও ভিসা নিউজ

Saudi Arabia ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন