Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য 'ভিসা-অন-অ্যারাইভাল' পুনরায় চালুর প্রস্তাব

Indonesia · 06-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভিসা-অন-অ্যারাইভাল চালুসহ পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আনিস মাত্তার সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাবের মধ্যে সবার আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য 'ভিসা-অন-অ্যারাইভাল' সুবিধা পুনরায় চালু করার ওপর জোর দেন। এছাড়া তিনি বাংলাদেশ থেকে অধিক পরিমাণ ওষুধ আমদানি, পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের জন্য জি-টু-জি ভিত্তিতে পাটের ব্যাগ ক্রয়, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি আলুর প্রবেশাধিকার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রস্তাব দেন। পাশাপাশি বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের বাজার হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে এই খাতে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আনিস মাত্তা বাংলাদেশের প্রস্তাবগুলোকে উষ্ণভাবে স্বাগত জানান। তিনি দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার আগ্রহ প্রকাশ করে আগামী পাঁচ-দশ বছরে যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ঢাকা-জাকার্তা সরাসরি বিমান চালুর বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যু বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার অব্যাহত সহযোগিতাও প্রত্যাশা করে বাংলাদেশ।

আরও ভিসা নিউজ

Indonesia ভিসার সব নিউজ · Tourist & Visit Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন