Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় মহাবিপর্যয়: বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০% আবেদনই বাতিল

New Zealand · 17-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

ভুয়া আর্থিক নথিপত্র এবং অনভিজ্ঞ এজেন্টদের দৌরাত্ম্যের কারণে নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বেড়ে ৭০ শতাংশে দাঁড়িয়েছে।

আর্থিক নথিপত্র যাচাই-বাছাইয়ে কঠোরতা আরোপ করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার ভয়াবহ রূপ নিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেশটিতে আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশেরই ভিসা প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন। একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হারও স্বাভাবিকের চেয়ে বেড়ে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।

রেডিও নিউজিল্যান্ডের (আরএনজেড) প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি-ভিত্তিক ভিসার ৬ হাজার ২৭৩টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। গত পুরো অর্থবছরে (২০২৫-২৬) যেখানে সামগ্রিক ভিসা বাতিলের হার ছিল মাত্র ১৩ শতাংশ, সেখানে বর্তমানে তা লাফিয়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, ভিসার আবেদনে জালিয়াতি ও ভুয়া আর্থিক নথিপত্র ব্যবহারের প্রবণতা, বিশেষ করে স্নাতকোত্তর (পোস্টগ্রাজুয়েট) পর্যায়ে, আশঙ্কাজনক হারে বেড়েছে, যা ভিসা বাতিলের প্রধান কারণ।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপ-এজেন্ট নির্ভরতাই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী। সম্প্রতি কানাডা ও অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা নিয়মে কড়াকড়ি করায়, অনভিজ্ঞ অনেক এজেন্ট এখন নিউজিল্যান্ডের দিকে ঝুঁকছেন। সঠিক নিয়মকানুন না জেনে ভুল বা ভুয়া নথিপত্র জমা দেওয়ার কারণেই সিংহভাগ আবেদন বাতিল হচ্ছে। জালিয়াতি ঠেকাতে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ তদন্ত কঠোর করায় প্রকৃত মেধাবী শিক্ষার্থীরাও এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছেন।

আরও ভিসা নিউজ

New Zealand ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন