Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

আয়ারল্যান্ডে আইইএলটিএস (IELTS) ছাড়াই পড়াশোনার সুযোগ

Ireland · 21-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

ইউরোপের জনপ্রিয় দেশ আয়ারল্যান্ডের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ রয়েছে। ইংরেজি দক্ষতার বিকল্প প্রমাণ এবং জনপ্রিয় কিছু স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া হলো।

আয়ারল্যান্ডে মানসম্মত শিক্ষাব্যবস্থা ও তুলনামূলক কম খরচের কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। অনেক বিশ্ববিদ্যালয় এখন আইইএলটিএস (IELTS) ছাড়াই শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।

আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ থাকা বিশ্ববিদ্যালয়সমূহ:

  • ইউনিভার্সিটি কলেজ ডাবলিন
  • রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড
  • ইউনিভার্সিটি অব লিমেরিক
  • ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে
  • মায়নুথ ইউনিভার্সিটি
  • ডাবলিন সিটি ইউনিভার্সিটি

আইইএলটিএস-এর বিকল্প হিসেবে যা প্রয়োজন:

  • MOI সার্টিফিকেট: ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন এমন প্রমাণপত্র (Medium of Instruction).
  • সাক্ষাৎকার: বিশ্ববিদ্যালয়গুলো ভিডিও কল বা স্কাইপির মাধ্যমে ইংরেজি দক্ষতা যাচাই করতে পারে।
  • অন্যান্য টেস্ট: অনেক প্রতিষ্ঠান Duolingo, PTE অথবা TOEFL গ্রহণ করে থাকে।

জনপ্রিয় স্কলারশিপসমূহ:

আইরিশ সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ, আরসিএসআই স্কলারশিপ, এনইউআই গালওয়ে স্কলারশিপসহ নানা ধরনের বৃত্তির ব্যবস্থা রেখেছে যা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়।

আরও ভিসা নিউজ

Ireland ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন